শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০৮:৪৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

ফ্রি মেডিকেল ক্যাম্প  উদ্বোধন

রিয়াদ হাসান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন। 

সকাল ১১টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এইচ.এম আজিমুল হক, হাতিরঝিল ও রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান, হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ডিরেক্টর প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন। 

আরো উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিশ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, ফ্রি মেডিকেল ক্যাম্প সদস্য সচিব নজরুল ইসলাম শাওন, এসিস্ট্যান্ট ম্যানেজার (গণমাধ্যম ও বিপণন) এইচ এম দুলাল, এসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস, ইউসুফ আলী, হিরো মিয়া, মোস্তাক আহম্মেদ প্রমুখ। 

সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বারে ফ্রি রোগী দেখেন। এছাড়া হেলথ চেক-আপসহ প্যাথলজি পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৫২৮ জন রোগী ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন। 
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. শেখ আব্দুল ফাত্তাহ, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ, নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর ডা. দৌলতুজ্জামান, সার্জারি বিশেষজ্ঞ ডা. হরিদাস সাহা প্রতাপ, ডা. মোসাম্মৎ মীরা পারভীন, ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মুন্সী আকিদ মোস্তফা, গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. নুর ওয়া বুশরা জাহান, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আতিকুজ্জামান, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. নূর ই নাজনীন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মিজানুর রহমান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবু সাদিক আবদুল্লাহ (রাসেল), কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. শারাবান তাহুরা, মনোরোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা আক্তার, ডেন্টাল বিশেষজ্ঞ ডা. নুসরাত জাহান এবং পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দিবা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন। 

এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জন শিশুর ফ্রি সুন্নতে খাৎনার করা হয়।

হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে আমরা এই ধরনের বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি। এছাড়াও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাত্র ১০০০ টাকায় ৬টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই) ও প্যাকেজে অপারেনে বিশেষ মূল্য ছাড় দেয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি

  • সর্বশেষ