শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণঘাতী হেপাটাইটিস ‘ই’ প্রতিরোধে সম্ভাব্য নতুন ওষুধ আবিষ্কার

সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বর্তমানে হেপাটাইটিস ‘সি’ এর জন্য পরীক্ষাধীন একটি ওষুধ প্রাণঘাতী হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের বিরুদ্ধেও অত্যন্ত কার্যকর হতে পারে। বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান।

চলতি বছরের ৬ মার্চ বিখ্যাত মেডিকেল জার্নাল ‘গাটের’ গবেষণায় এর ফলাফল প্রকাশিত হয়েছে, যা ভাইরাসজনিত হেপাটাইটিস মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এতদিন পর্যন্ত হেপাটাইটিস ‘ই’ এর জন্য অনুমোদিত কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন বা চিকিৎসা ছিল না। জার্মানির বোচাম ও হাইডেলবার্গ এবং চীনের বেইজিংয়ের একদল বিজ্ঞানী যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছেন। তারা ‘বিএমএন ফসবিউভির’ নামক একটি যৌগকে হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী হিসেবে শনাক্ত করেছেন।

বিভিন্ন নিউক্লিওটাইড/নিউক্লিওসাইড অ্যানালগ ওষুধের লাইব্রেরি থেকে এই যৌগটি নির্বাচন করা হয়েছে।  যেহেতু ওষুধটি ইতোমধ্যে হেপাটাইটিস ‘সি’এর জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আশা করা হচ্ছে এটি খুব দ্রুতই হেপাটাইটিস ই-এর চিকিৎসায় ব্যবহারের অনুমতি পেতে পারে।

Advertisement

হেপাটাইটিস ‘ই’ এর ভয়াবহতা 

হেপাটাইটিস ই মূলত একটি লিভারের সংক্রমণ, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ এই ভাইরাসটির নির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে একটি কার্যকর উপায়ের সন্ধানে ছিলেন।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার সফল হলে অদূর ভবিষ্যতে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তবে মানুষের ওপর এর চূড়ান্ত কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও কিছু ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে।

  • সর্বশেষ