শিরোনাম
◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

সরকার প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। 

শনিবার (৭ মার্চ) সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে এবং বাস্তবায়নের জন্য কাঠামো গঠনের কাজ চলছে।

স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়েও তিনি সতর্ক করে বলেন, এ খাতের সঠিক তদারকি না করলে সব পরিকল্পনা মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। এজন্য পাইপলাইনিং করে স্বচ্ছভাবে সব কাজ পরিচালনার প্রয়োজন।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং চিকিৎসকেরা নিয়মিতভাবে উপস্থিত থাকেন না। সরকার এসব সমস্যার সমাধানেও কাজ করছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়