শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০১ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের পর্যটন স্পটসমূহ টাইম শেয়ারিং কার্ড সেবা চালু করলো ‘ডি মোর’ হোটেল এন্ড রিসোট

আমিনুল ইসলাম: [১] পর্যটকদের সারা বছর বাণী নিশ্চিত আবাসন সেবা প্রদানের সুবিধার্থে 'ডি' মোর হোটেল এন্ড রিসোর্ট কর্তৃক টাইম শেয়ারিং কার্ড সেবা চালু করা হয়েছে। টাইম শেয়ারিং কার্ডধারী পর্যটকগন নির্দিষ্ট সময় পর্যটন স্পট সমূহে ‘ডি মোর’ ব্রান্ডের হোটেল এন্ড রিসোর্ট গুলোতে অবস্থান করে সেবা গ্রহনের সুবিধা পাবেন।

[৩] বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে চিত্র নায়ক ফেরদৌস আনুষ্ঠানিকভাবে এ কার্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে  সুইট ড্রীম ম্যানেজমেন্ট লিমিটেডের এর চেয়ারম্যান লায়ন জি.কে. লালার সভাপতিত্বে দেশের প্রথম টাইম শেয়ারিং কার্ড সেবা লঞ্চিং প্রোগ্রামে কার্ডধারী পর্যটকদের বিভিন্ন সুবিধাদি তুলে ধরেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (মার্কেটিং) মহিউদ্দিন খান খোকন, কোম্পানীর জেনারেল ম্যানেজার অরবিন্দু চৌধুরী। চিত্র নায়ক জায়েদ খান সহ বিভিন্ন অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

[৩] বাংলাদেশে অপরাপর সম্ভাবনাময় পর্যটন শিল্পকে সহজভাবে বিকশিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সুইট ড্রীম ম্যানেজমেন্ট লিঃ এর ব্রান্ড ‘ডি মোর’ হোটেল এন্ড রিসোর্ট এর যাত্রা শুরু হয়েছে। দেশের আকর্ষনীয় পর্যটন এলাকা সমূহ কক্সবাজার, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল, কুয়াকাটা, চট্টগ্রাম ও ঢাকায় 'ডি' মোর হোটেল এন্ড রিসোর্ট চালু করা হয়েছে। আগামীতে রাঙ্গামাটি ও সেন্টমার্টিনেও শিগগিরই চালু করা হবে। সম্পাদনা: এল আর বাদল

 

  • সর্বশেষ