শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার দিনের মধ্যে পঞ্চম ভূমিকম্প: কেন্দ্রস্থল কোথায়?

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে ৪টা ১৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল নিচে।

গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ।

 

  • সর্বশেষ