শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহস্যময় যুবকের সঙ্গে অপু বিশ্বাসের ছবি, কে এই ‘প্রিয় বন্ধু’?

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা হচ্ছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই চিত্রনায়িকা। ফেসবুক পোস্টে ছবির সঙ্গে দেওয়া বার্তায় ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে উল্লেখ করেছেন অপু। তাঁর কাছ থেকে ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস ও নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথাও লিখেছেন তিনি।

অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। তাই ছবির সঙ্গে দেওয়া তাঁর লেখাটি নজর কেড়েছে। শুভেচ্ছাবার্তার শুরুতে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন বলে জানান অপু।

অপুর মতে, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে। জীবনের পথচলায় শেখানো বিষয়গুলোকে মূল্যবান উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই ব্যক্তির সাফল্য কামনা করেছেন অপু। পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’

তাহলে অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা এই যুবক কে? শুভেচ্ছাবার্তায় তাঁর পরিচয় আলাদা করে উল্লেখ করেননি অভিনেত্রী। তবে লেখায় একটা বিষয় স্পষ্ট, তিনি অপুর বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা। কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক জীবনে এই ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথাই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন তিনি। অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের মতে, সিঙ্গাপুরপ্রবাসী এই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ