শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ট্রেনে মালামালের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ব্লগার (ভিডিও)

হিউ আব্রড একজন জনপ্রিয় স্কটিশ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার স্থানীয় স্ট্রিট ফুড, গণপরিবহন, ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে ব্লগ ও ভিডিও তৈরি করে থাকেন। ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার ওপর তৈরি করা তার ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।

তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে ট্রেন ভ্রমণের সময় কেবিনে নিজের মালামালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত মঙ্গলবার (৬ অক্টোবর) একটি ভিডিও প্রকাশ করেছেন। কেবিনের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাইরে যাওয়ার সময় মালামাল চুরির আশঙ্কার কথা জানান তিনি। তবে ট্রেনে দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশের উপস্থিতি ও তাদের আশ্বাসে পরবর্তীতে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কিত বক্তব্যে জানা যায়, কেবিনের ভেতরে অবস্থানকালে দরজা লক করার সুবিধা থাকলেও বাইরে বের হলে তা তালাবদ্ধ করার কোনও সুযোগ নেই। হিউ বলেন, আমি আমার মালামালের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত। কেবিনে জিনিসপত্র রেখে যদি টয়লেট বা অন্য কোথাও যাই, তবে বাইরে থেকে লক করার ব্যবস্থা নেই। ফলে যে কেউ ঢুকে আমার মালামাল চুরি করে নিয়ে যেতে পারে। সত্যি বলতে, এমন পরিস্থিতিতে কী করা উচিত তা আমি বুঝতে পারছি না।

যাত্রাপথে ট্রেনে এক বিক্রেতার কাছ থেকে তিনি মধু কেনেন এবং আর কোনও খাবার রয়েছে কিনা তা জানতে চান।

Advertisement

এরপর ট্রেনে বাংলাদেশ পুলিশের উপস্থিতি দেখে তিনি চমক প্রকাশ করেন। পুলিশ সদস্যরা ট্রেনে অবস্থান করেন এবং টহল দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন জেনে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিজের কেবিনে জিনিসপত্র রেখে বাইরে যাওয়া নিরাপদ কিনা, পুলিশ সদস্যদের কাছে তা জানতে চান তিনি। জবাবে পুলিশ সদস্যরা তাকে বিষয়টি ‘নিরাপদ’ বলে নিশ্চিত করেন।

পুলিশের এই আশ্বাসে স্বস্তি পেয়ে তিনি ধন্যবাদ জানান এবং বলেন, এখানে জিনিসপত্র রেখে যাওয়া নিরাপদ। সুন্দর একটি যাত্রার অপেক্ষায় রইলাম, চলুন শুরু করা যাক। সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ