শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান ওরফে অমল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে জাহানারাবাদ কেরুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিমনগর এলাকার বাবু হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে কয়েকজন ব্যক্তি নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে সেখানে যায়। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের পোলের ওপর উঠে তার কাটার চেষ্টা করলে বিদ্যুতের তারে হাত লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছিল। পরে সকালে স্থানীয়রা ধানক্ষেতে সাইদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, ভোরে কয়েকজন চোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে উঠেছিল। এ সময় সাইদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যান। তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, নিহত সাইদুর রহমান নেশাগ্রস্ত ছিলেন এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ