শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকীয় রিসোর্টে বিজয়–রাশমিকার বিয়ের আয়োজন

দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান করে অবশেষে চার হাত এক করছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। সব ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের হ্রদ–নগরী উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সেখানকার বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস-এ দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

ভেন্যুটি উদয়পুর শহর থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা যায়, অনুষ্ঠানে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।  আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, প্রশস্ত সবুজ প্রাঙ্গণ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত।

জানা যায়, রিসোর্টটিতে রাশমিকা ও বিজয়ের জন্য দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে—আরাবল্লী স্যুট; প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের এই স্যুট থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য। এতে আরও রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি।

মেমেন্টোস স্যুট—এটি আরও প্রশস্ত, প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি।

এদিকে আলোচিত এই যুগলের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই উদয়পুরের বেশ কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিয়ে ঘিরে ইতোমধ্যেই ভেন্যুতে নানা আয়োজন শুরু হয়েছে।  এরই মাঝে জমকালো পুল পার্টি ও মেহেদি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের পর ২৬ ফেব্রুয়ারি বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘লেক সিটি’ নামে পরিচিত উদয়পুর একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। প্রাসাদ, হ্রদ আর পাহাড় মিলিয়ে শহরটির আবহ নিজেই যেন এক রূপকথা—সেই পটভূমিতেই সাজছে এই তারকাদের বিয়ের মঞ্চ।

সূত্র: ইন্ডিয়া টুডে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়