শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-২০ আসনে লড়া ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই নিজেকে ভোট দিতে পারবেন না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেবেন প্রার্থীরা।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হবে ভোটগ্রহণ। বুধবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচনি সামগ্রী।

advertisement

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় প্রার্থী। তারা হলেন বিএনপির তমিজ উদ্দিন, এনসিপির নাবিলা তাসনিদ, খেলাফত মজলিসের আশরাফ আলী, জাসদের আরজু মিয়া, জাতীয় পার্টির আহছান খান ও এবি পার্টির হেলাল উদ্দিন আহম্মদ।

প্রার্থীদের সূত্র জানায়, ভোটের দিন সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন তারা। এর মধ্যে বিএনপির তমিজ উদ্দিন ও খেলাফত মজলিসের আশরাফ আলী ছাড়া বাকি সবাই ধামরাইয়ের বাইরের ভোটার। ফলে তারা ধামরাইতে ভোট দিতে পারছেন না।

advertisement

তথ্য বলছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিন সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন ধামরাই আইঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত নাবিলা তাসনিদ ধামরাইয়ের ভোটার নন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ভোটার। তার জন্মস্থান খুলনায়। ফলে ধামরাইতে তিনি কোনও কেন্দ্রে ভোট দেবেন না।

advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আশরাফ আলী সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন যাদবপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা-২০ ধামরাই আসনে মোট ১৪৭টি ভোটকেন্দ্রের ৭১০টি কক্ষে ভোট দেবেন ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন ভোটার। এর মধ্যে নারী ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন ও পুরুষ ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন।

১২টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ঢাকার এই আসনে পাঁচবার বিএনপি, পাঁচবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি দুইবার বিজয়ী হয়েছে।

প্রথম থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকার ধামরাই উপজেলা ছিল ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত। সেই সময় ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের তাজউদ্দীন আহমদ, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দেওয়ান মোহাম্মদ ইদ্রিস, ১৯৮৬ সালে তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল, ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার বিজয়ী হন বিএনপির ব্যারিস্টার জিয়াউর রহমান খান।

২০০৮ সালে আসন বিন্যাসের পর ধামরাই হয় ঢাকা-২০ আসন। সেই বছর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের বেনজীর আহমদ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের এম এ মালেক। এরপর ২০১৯ সালের একাদশ ও ২০২৪-এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের বেনজীর আহমদ।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ