শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী তুলি: পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ও গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন 'মায়ের ডাকে'র সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি পেশায় গৃহিণী। তাঁর স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি ৩৪ লাখ টাকা। বার্ষিক আয় পাঁচ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। গত সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সানজিদা ইসলাম তুলি।

advertisement

হলফনামা অনুযায়ী, তুলির শিক্ষাগত যোগ্যতা বিএসসি টেক্সটাইল। বর্তমান পেশা হিসেবে তিনি গৃহিণী উল্লেখ করলেও তাঁর আগের পেশা ছিল বেসরকারি চাকরি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ এ ধারায় একটি মামলা রয়েছে, যা বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন।

হলফনামায় দেওয়া তথ্যে দেখা যায়, স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি ৩৪ লাখ টাকা। তাঁর নামে একটি অ্যাপার্টমেন্ট ও একটি গাড়ি রয়েছে। কোনো কৃষিজমি নেই। সঞ্চয়পত্র থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা।

advertisement

নির্ভরশীল হিসেবে তাঁর স্বামীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৮২ লাখ ৯৯ হাজার ৫২০ টাকা। নিজের কাছে নগদ রয়েছে ৮৩ লাখ ৩১ হাজার ৬৬২ টাকা। স্বামীর কাছে নগদ আছে এক কোটি ৫৭ লাখ ৬৯ হাজার ৬৪১ টাকা। ব্যাংকে জমা রয়েছে ২০ লাখ ৫৪৭ টাকা।

এ ছাড়া উপহার হিসেবে পাওয়া তুলির নিজের ১০ ভরি ও স্বামীর ১০ ভরি স্বর্ণের তথ্য উল্লেখ করা হয়েছে। সর্বশেষ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ৮৮ হাজার ৫৭৫ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ দুই কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। তাঁর কোনো দায় বা ব্যাংক ঋণ নেই।

advertisement

এদিকে, ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন মীর আহমাদ বিন কাসেম। হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা বার অ্যাট ল এবং পেশায় তিনি একজন আইনজীবী। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। আইন পেশা থেকে তাঁর বার্ষিক আয় আনুমানিক ১১ লাখ টাকা।

স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মীর আহমাদ বিন কাসেমের মোট সম্পদের পরিমাণ এক কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৮৮৫ টাকা ৫৪ পয়সা। তাঁর কোনো বাড়ি বা কৃষি ও অকৃষি জমি নেই। তবে একটি গাড়ি রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাঁর নিজের ২০ ভরি ও স্ত্রীর ৩০ ভরি স্বর্ণ রয়েছে। তাঁর হাতে নগদ রয়েছে এক কোটি ১৩ লাখ ৭৬ হাজার ৬৫৪ টাকা এবং স্ত্রীর হাতে নগদ ১৪ লাখ টাকা। তিনটি ব্যাংকে তাঁর জমা রয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ১৬৬ টাকা এবং স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে এক লাখ ২০ হাজার ৮৫৬ টাকা।

সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিটে তাঁর জমা রয়েছে সাত লাখ ১৪ হাজার ৬৪ টাকা। একই খাতে স্ত্রীর জমা রয়েছে ২৬ লাখ ১০ হাজার টাকার বেশি। তাঁরও কোনো দায় বা ব্যাংক ঋণ নেই। উৎস: বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ