শিরোনাম
◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে বাঁধন -বেগম খালেদা জিয়া হল ইউনিট এর বৃক্ষরোপণ কর্মসূচি 

জাবিতে বাঁধন ও বেগম খালেদা জিয়া হল ইউনিট এর বৃক্ষরোপণ

তানভীর ইবনে মোবারক, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাঁধন এর  রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বৃক্ষরোপণ সপ্তাহ ২০২২ এর অংশ হিসেবে বেগম  খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) বিকাল ৫ টায় বাঁধন জাবি জোনের খালেদা জিয়া হল ইউনিট এর সাধারণ সম্পাদক সৃজনী সরকারের  সঞ্চালনায় হলের প্রভোস্ট তাহমিনা আক্তার কর্মসূচির উদ্বোধন  করেন।

সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর কে আরও সমৃদ্ধ ক্যাম্পাস এ পরিণত করতে বৃক্ষরোপণ এর জুড়ি নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমান বিশ্বে যে দুরাবস্থা তৈরি করছে তার মোকাবিলার অংশ বাঁধন প্রতিবছর এই আয়োজন করে থাকে। এসময় হলের আঙ্গিনায় বহেরা, হরিতকি, রঙ্গন, মেহেদী, নিম, আতা সহ নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

এসময়ে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ জনাব তাহমিনা আক্তার বলেন, মানবিক সংগঠন হিসেবে বাঁধন সবসময় ভালো কাজ করে আসছে। সবুজ ক্যাম্পাসকে আরও সবুজায়ন করার যে প্রচেষ্টা বাঁধন, খালেদা জিয়া হল ইউনিট নিয়েছে এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে বাঁধনের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা হল প্রশাসন করবে।

এসময় বাঁধন, বেগম খালেদা জিয়া হল ইউনিটের সভাপতি মিনকিস নাহার তামান্না বলেন, 'বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন কে সহযোগিতা করতে বেগম খালেদা জিয়া হল ইউনিট সবসময় প্রস্তুত। রজতজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে পেরে আমরা আনন্দিত। আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার জন্য প্রভোস্ট ম্যামকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।'

  • সর্বশেষ