শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১১:০৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এইএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা পরীক্ষার্থীদের

ফরিদপুর প্রতিনিধি: [২] যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত ফরিদপুরের প্রথম সারির সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছেন।

[৩] কলেজগুলো হল- ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ, চরভদ্রাসন সরকারি কলেজ ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্পষ্ট বিবৃতি’ দিয়ে এ কথা জানিয়েছে ওইসব কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ। গতকাল বুধবার দিবাগত রাতে ও আজ বৃহস্পতিবার ওই সাতটি কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ফেসবুকে এ বিবৃতি প্রচার করে।

[৫] বিবৃতিতে বলা হয়, ফরিদপুরের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত অন্যায় ভাবে গ্রেপ্তারকৃত সকল এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে না।

[৬] চলতি বছর ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এক হাজার ৯১৫ জন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এক হাজার ৪৩২, ইয়াছিন কলেজ থেকে এক হাজার ৮৯১ জন ও ফরিদপুর সিটি কলেজ থেকে ৫৬৩ জনসহ এই চারটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট পাঁচ হাজার ৮০১ জন পরীক্ষার্থী। এছাড়া বাকি তিনটি কলেজের মোট কতজন এইএসসি পরীক্ষার্থী রয়েছেন তা জানা যায়নি।

[৭] ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুর হক খান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের এ জাতীয় একটি বিবৃতির কথা তিনি জানতে পেরেছেন। তবে আজ বৃহস্পতিবার এক ঘোষণা দিয়ে ‘অনিবার্যকারণবশত’ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষবোর্ড চলমান এইসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

[৮] এব্যাপারে জানতে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া কোনো ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লিখিত আকারেও বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে, এভাবে পরীক্ষা বন্ধ হওয়ার প্রশ্নই আসেনা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ