শিরোনাম
◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট ফাঁকির সন্দেহে এনবিআরের নজরদারিতে ৭ হাজার রেস্তোরাঁ

অনলাইনে লাখ লাখ টাকার খাবার বিক্রি হচ্ছে; কিন্তু ভ্যাট রিটার্নে কম দেখানো হচ্ছে। তিনটি খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মের এক মাসের তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ২৯টি রেস্তোরাঁর বিক্রিতে এমন অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন প্রেক্ষাপটে সারাদেশের ছয় থেকে সাত হাজার রেস্তোরাঁকে নজরদারিতে রেখেছে সংস্থাটির ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত মঙ্গলবার অধিদপ্তর দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

এনবিআরের তথ্যমতে, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ই-কমার্স ও কুরিয়ার সার্ভিসের প্রায় ২৭ হাজার সম্ভাব্য করদাতা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ খাত নিয়ে বিশেষ গবেষণা করা হয়। গবেষণার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় তিন খাদ্য ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা, ফুডি এবং পাঠাও ফুড থেকে তাদের সঙ্গে নিবন্ধিত রেস্তোরাঁগুলোর তালিকা সংগ্রহ করা হয়। সংগৃহীত তালিকায় ফুডপ্যান্ডায় চার হাজার, ফুডিতে পাঁচ হাজার ৩৪৯টি এবং পাঠাও ফুডে তিন হাজার ৪৬৪টি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। একাধিক প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠানের নাম থাকায় সব মিলিয়ে ইউনিক রেস্তোরাঁর সংখ্যা ছয়-সাত হতে পারে।

ওই তালিকা থেকে ২৯টি পরিচিত ও নামিদামি রেস্তোরাঁর গত আগস্টের মূসক দাখিলপত্রের সঙ্গে তিন ডেলিভারি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য পর্যালোচনা করা হয়। বাজার সমীক্ষার তথ্যমতে, সাধারণত রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ আউটলেট থেকে সরাসরি হয়। অথচ পর্যালোচনা করা এই ২৯টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে, শুধু তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের বিক্রির পরিমাণে আগস্টের দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়ে বেশি, অর্থাৎ আউটলেটের সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইন বিক্রির বড় একটি অংশ গোপন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের দাখিলপত্র ও অনলাইন বিক্রির মধ্যে কোটি কোটি টাকার গরমিল রয়েছে।

এর মধ্যে আগস্টে সুলতানস ডাইনের গুলশান-২ শাখার তিন প্ল্যাটফর্মে মোট বিক্রি ছিল ৬০ লাখ ৫৩ হাজার টাকা, অথচ ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ৫১ লাখ ৯০ হাজার টাকা। এতে ব্যবধান আট লাখ ৬৩ হাজার টাকা। একই প্রতিষ্ঠানের মিরপুর-৬ শাখার অনলাইন বিক্রি ৪৮ লাখ টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৩৪ লাখ ৩০ হাজার টাকা; ব্যবধান ১৩ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটির জিন্দাবাজার শাখায় সাত লাখ ২৬ হাজার টাকা, মিরপুরের আরেকটি শাখায় ১৪ লাখ ৫৭ হাজার এবং আগ্রাবাদ শাখায় পাঁচ লাখ ৮৯ হাজার টাকার বিক্রির অমিল পাওয়া গেছে।

Advertisement

বার্গার এক্সপ্রেসের বনানী শাখায় আগস্টে অনলাইন বিক্রি ২৯ লাখ ৩৮ হাজার টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে দুই লাখ ৪২ হাজার টাকা, যার পার্থক্য ২৬ লাখ ৯৬ হাজার টাকা। প্রতিষ্ঠানটির কলাবাগান শাখায় অনলাইন বিক্রি ২৭ লাখ ২৩ হাজার টাকা হলেও দাখিলপত্রে দেখানো হয়েছে ৬ লাখ ৩২ হাজার টাকা; পার্থক্য ২০ লাখ ৯১ হাজার টাকা।

পিজ্জা বার্গের ৭টি শাখার (মিরপুর, বসুন্ধরা, ওয়ারী, ধানমন্ডি, পল্লবী, আদাবর ও গুলশান) সম্মিলিত অনলাইন বিক্রি ছিল দুই কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা, দাখিলপত্রে দেখানো হয় এক কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকা; ব্যবধান ৮৪ লাখ ছয় হাজার টাকা।

চিলক্সের খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী শাখায় যথাক্রমে সাত লাখ ৭১ হাজার টাকা, সাত লাখ ৪১ হাজার টাকা এবং ১০ লাখ ৯১ হাজার টাকার অমিল পাওয়া গেছে। এ ছাড়া লালবাগ বিরিয়ানি হাউস, চিজের ধানমন্ডি ও মিরপুর শাখা এবং ম্যাডশেফের মিরপুর ও উত্তরা শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় অঙ্কের বিক্রির তথ্য গোপনের প্রমাণ মিলেছে।

  • সর্বশেষ