শিরোনাম
◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে আবারও এক লাফে বেড়েছে সোনার দাম: তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, দেশের বাজারে ভরি কত?

মাঝে খানিকটা কমার পর বিশ্ববাজারে আবারও এক লাফ দিয়েছে সোনার দাম। এর ফলে, এবার গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

এদিন যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২১৫ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। আর ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার মার্কেটে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স সোনার দাম হয়েছে ৪ হাজার ২১৯ দশমিক ৯০ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা কেটে যাওয়ায় অর্থনৈতিক তথ্য প্রকাশের প্রক্রিয়া পুনরায় শুরু হবে এই প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে এমন সম্ভাবনায় বিনিয়োগকারীরা আবারও ঝুঁকছেন সোনার দিকে।

এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন সরকারের অচলাবস্থার (শাটডাউন) পর দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের আশঙ্কা স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদা, অনিশ্চিত অর্থনীতি এবং সীমিত বিনিয়োগ বিকল্প-সব মিলিয়ে স্বর্ণের খুচরা ও কৌশলগত বিনিয়োগের চাহিদা আরও বাড়বে।

এর আগে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে একটি বিলে স্বাক্ষর করেন। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের কারণে শ্রমবাজার, মুদ্রাস্ফীতি ও আয়-ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ ছিল।

অর্থনীতিবিদদের মতে, এখন দ্রুত এই প্রতিবেদনগুলো প্রকাশ করা দরকার, যাতে ফেডারেল রিজার্ভ ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে হালনাগাদ তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। 

রয়টার্সের এক জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ অর্থনীতিবিদই ধারণা করছেন, দুর্বল শ্রমবাজার সামাল দিতে আগামী মাসে আবারও সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাবে ফেড।

বিশ্লেষকরা বলছেন, কম সুদের হারের পরিবেশে এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে ফলনহীন সম্পদ হিসেবে সোনাই বেশি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ফেডের সুদের হার কমানোর প্রত্যাশায় গত এক বছরে প্রায় ৬০ শতাংশ বেড়েছে সোনার দাম। আর গত ২০ অক্টোবর এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল।

সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে বিশ্ববাজারে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্পট মার্কেটে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৪ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে রূপা দাম, যা গত ১৭ অক্টোবরের পর সর্বোচ্চ।

এদিকে, দেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।

এ ছাড়া, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম বর্তমানে ৪ হাজার ২৪৬ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়