শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাবাগানে পূর্ব শত্রুতার জেরে কিশোর খুন

শিপন

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কলাবাগানের কাঠালবাগানে ধারালো চাপাটির কোপে শিপন (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় মো. স্বাধীন (২২) নামের যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় কাঁঠালবাগান মসজিদগলি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিপন বর্তমানে ফ্রিজের দোকানে কাজ শিখতো।

শিপনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মজিবর জানান, বকাটে মাদকাসক্ত স্বাধীন এলাকায় ছিনতাই থেকে শুরু করে মাদক ব্যবসায় জড়িত। স্বাধীনসহ তার সঙ্গে থাকা সহপাঠীরা তার ছেলেকে এসব অপরাধমূলক কাজে লিপ্ত থাকতে বলতো। এ সকল অপরাধ মূলক কাজে শাহিন যেতে চাইতেন না। এ কারণে
আজ রাতে কাঁঠালবাগান মসজিদগলি এলাকায় স্বাধীন শিপনকে ধারালো চা পাটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।পরে রাতে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরো বলেন, শিপন কয়েকদিন আগে ওর মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়েছিল। গতকাল বুধবার গ্রামের বাড়ি থেকে শিপনের মা’কে নিয়ে বিকেলে বাসায় আসে। পরে তাৎক্ষণিক বাসা থেকে বাহিরে যায় শিপন। পরে বুধবার রাতে আর বাসায় ফেরেনি। তার আর কোনো  খোঁজ খবর পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় গ্রীনরোড এলাকায় স্বাধীনের সঙ্গে আড্ডা দিচ্ছিল শিপন জেনেছি পরের রাতে খবর পাই কাঁঠালবাগান এলাকায় তার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

চাঁদপুর হাজিগঞ্জ রাজারগাঁও গ্রামের মুরগি ব্যবসায়ী মজিবরের ছেলে শিপন। বর্তমানে  কলাবাগান স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকত।
তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

কলাবাগান থাকার ওসি সাইফুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে স্বাধীন নামের যুবকের সাথে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডটি ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্বাধীন ওই এলাকার বখাটে মাদকাসক্ত তার নামে তেজগাঁও থানা ও আমাদের থানা’সহ মাদক মামলাও রয়েছে স্বাধীন মোবাইল ছিনতাইসহ অপরাধমূলক কাজে লিপ্ত। এ ঘটনায় স্বাধীন কে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ