শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার বাসা থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছন্দা রায়

মাসুদ আলম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার মুগদার মানিকনগর এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় একটি ‘চিরকুট’ পাওয়া গেছে।

ওই শিক্ষার্থীর নাম ছন্দা রায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চলতি বছরের মার্চে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। এখনো পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। গত ৮ জুলাই ছন্দার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক উত্তম কুমারের বিয়ে হয়।

ছন্দার স্বামীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকে ছন্দার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন উত্তম। মুঠোফোনে ছন্দাকে না পেয়ে উত্তম বাসায় এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। পরে তিনি বাড়ির নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ছন্দার মরদেহ ঝুলে আছে। উত্তম বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সোমবার রাতে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তারা ঝুলন্ত অবস্থায় ছন্দার মরদেহ উদ্ধার করেন। এর আগে ছন্দার স্বামী উত্তম কুমার ও বাড়ির নিরাপত্তাকর্মী দরজা ভাঙেন। তারা একটি হাতে লেখা চিরকুট পেয়েছেন। সেখানে লেখা‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী।’

ওসি জামাল উদ্দিন বলেন, ছন্দার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তার বিয়ে হয়েছে দিনাজপুরে। এ ঘটনার পর ছন্দার বড় বোনের সঙ্গে কথা হয়েছে। ছন্দার বোন বলেছেন, ছন্দা ও তার স্বামীর মধ্যে কোনো সমস্যা ছিল না বলেই তারা জানেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এদিকে সহপাঠীর অস্বাভাবিক মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। তারা বিশ্বাস করতে চাচ্ছেন না, ছন্দা আত্মহত্যা করেছেন। ৮ জুলাই ছন্দার বিয়েতে গিয়েছিলেন সহপাঠী আজাদ মোস্তফা। তিনি রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছন্দার মতো মেয়ের আত্মহত্যা তারা মেনে নিতে পারছেন না।

ছন্দার অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসংলগ্ন সিনেট ভবনের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ