শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউব দেখে এটিএম বুথে ডাকাতি, নিরাপত্তাকর্মী হত্যাকারী গ্রেপ্তার 

সুজন কৈরী: [২] রাজধানীর শাহাজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। 

[৩] ঢাকার কালাচাঁদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি, বুথ ভাগার শাবল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। 

[৪] সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, অভিযুক্ত আরিফ দীর্ঘদিন ধরে অভাব অনটনে ভুগছিল। 

[৫] নিজের কিডনি বিক্রি করতে চেয়েছিল। সেখানেও ব্যর্থ হয়ে ইউটিউবে এটিএম বুথে ডাকাতির দৃশ্য দেখে উদ্বুদ্ধ হয়ে বুথে ডাকাতি করতে গিয়েছি। বুথে ঢোকার আগে সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যা করে।  গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে সে। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এইচএ

 

  • সর্বশেষ