শিরোনাম
◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত 

আরমান কবীর : টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা বেল্লাল হোসেন (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল হোসেন কালিহাতীর সল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আনালিয়াবাড়ী গ্রামের মৃত শহিদ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা নরদহি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বেল্লাল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  

যমুনা সেতু পূর্ব থানার এসআই হুমায়ুন ফরিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস জব্দ করে থানায় আনা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • সর্বশেষ