শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩

শাহরিয়ার খান, খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—টুটপাড়া এলাকার বাসিন্দা সেজান, সত্তার ও নয়ন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টুটপাড়া এলাকায় অভিযান চালায় খুলনা সদর থানা পুলিশ। এ সময় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সেজান খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ