শিরোনাম
◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে টাপেন্টাডলসহ যুবক আটক

​লালমনিরহাট প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় 'অপারেশন নারকোটিকস স্ট্রাইক' অভিযান চালিয়ে ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ বিজয় কুমার রায় (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (লালমনিরহাট ১৫ বিজিবি)। 

​সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ১৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বালারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ১০০টি টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক যুবক বিজয় কুমার রায় ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের বাসিন্দা।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’র অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে বালাটারী এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করে বিজিবি। ওই চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে বিজয় কুমার রায়কে তল্লাশি করা হলে টাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোনসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।

​এ ঘটনায় আটক বিজয় কুমার রায়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

​অভিযান ও সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তপথে চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদকমুক্ত রাখতে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর সতর্কতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ