শিরোনাম
◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসি বরাবর লিখিত অভিযোগ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সাদিয়া নাসরিন। তিনি নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাসেদুল ইসলামের মেয়ে। অভিযোগটি করা হয়েছে সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলার একই ইউনিয়নের রবিউল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে স্থানীয়ভাবে আবেদন করা হয়। পরে রাণীশংকৈল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলার ইউএনও গোলাম রব্বানী সরদার স্বাক্ষরিত তালিকায় প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নাম জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়। ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট এলাকার হাসমত আলীর ছেলে, মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রনির নাম ছিল।

অভিযোগে বলা হয়, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট শর্ত ছিল, আবেদনকারী কিংবা তার পরিবারের কেউ খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলারশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। অথচ রবিউল ইসলাম উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত খুচরা সার বিক্রেতা হয়েও ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Advertisement

এ বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে, প্রভাব খাটিয়ে তিনি ডিলারশিপ পেয়েছেন। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীরহাট বাজারে রাস্তার পাশে রনি ট্রেডার্সে খুচরা সার বিক্রি চলছে। দোকানের ম্যানেজার আল মামুন জানান, বর্তমানে সেখানে সিমেন্ট ও ফিড রাখা আছে। পরবর্তীতে সেখানে সার রাখা হতে পারে। তাদের আলাদা কোনো গুদাম নেই বলেও তিনি জানান।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে রবিউল ইসলাম প্রথমে খুচরা সার বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, তিনি এলাকার আরেক বিসিআইসি ডিলার মন্ডল এন্টারপ্রাইজ থেকে সার নিয়ে বিক্রি করেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান স্বাক্ষরিত খুচরা সার বিক্রেতার তালিকায় তার নাম পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, তিনি উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব হলেও তালিকা চূড়ান্ত করার সময় কমিটির সভাপতি তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করেননি।

এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও গোলাম রব্বানী সরদার কথা বলতে রাজি হননি।

জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী সাদিয়া নাসরিন বলেন, “আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার সঙ্গেও যদি বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে ধরে নিতে হবে দেশে আইনের সুশাসনের অভাব রয়েছে।” তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • সর্বশেষ