শিরোনাম
◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন ◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর পুকু‌রিয়ায় অ‌গ্নিকা‌ন্ডে ৩বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষ‌তি

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে। র‌বিবার (১৮ অক্টোবর) দুপুরে দক্ষিণ বরুমচড়া মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় তিন‌টি বসতঘ‌রের প্রায় ১৫ লক্ষা‌ধিক টাকার মালামাল পুঁ‌ড়ে নিঃস্ব‌ হয় ব‌লে জানান স্থানীয় সংর‌ক্ষিত ইউ‌পি সদস‌্য রয়ান জন্নাত।

আগু‌নে ক্ষতিগ্রস্তরা হ‌লে ক্যান্সা‌রে মারা যাওয়া ছৈয়দের স্ত্রীর বা‌ড়ি, মোহাম্মদ হোসেনের বা‌ড়ি এবং তা‌দের স্বজন একজন  বাক্‌প্রতিবন্ধী রিনা‌ আক্তা‌রে বা‌ড়ি। আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ব‌লে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারগুলো এখন চরম অসহায় অবস্থায় রয়েছে ব‌লে স্থানীয় সু‌ত্রে জানা যায়।

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম‌্যান মোঃ আহসাব উ‌দ্দিন ব‌লেন, অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ‌দের আমার ব‌্যক্তিগত ভা‌বে নগদ ১০হাজার টাকা ক‌রে তিন প‌রিবার‌তে ৩০হাজার টাকা‌ প্রদ‌ান ক‌রে‌ছি এবং সরকা‌রি ভা‌বে সহ‌যো‌গিতা পে‌তে প্রশাসন‌কে অব‌হিত ক‌রে‌ছি ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ