শিরোনাম
◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবি কুড়িগ্রাম সীমান্তে কঠোর অবস্থানে, বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা জুড়ে ভারতীয় সীমান্ত সমুহে সব ধরনের নাশকতা, পাচার ও জাল নোট অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করে কঠোর অবস্থান গ্রহণ করেছে।। সেই সাথে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস দ্রব্য, মোবাইল ফোন, গবাদি পশুসহ সর্বমোট ১১ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন,কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

এ বিষয়ে কুড়িগ্রাম বিজিবি সুত্র জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কুড়িগ্রাম ২২ বিজিবি  ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা ও অপতৎপরতা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। এছাড়াও প্রতিটি বিওপি’র টহল দল নিয়মিত সীমান্তে টহল পরিচালনা করছে, যাতে কোনো অপরাধচক্র সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে জালনোট বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সাথে স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন  এর গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সাথে জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে *“জিরো টলারেন্স”* নীতি অনুসরণ করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়