শিরোনাম
◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামাড়পাড়া চেকপোস্টে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা : ​রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন কামাড়পাড়া চেকপোস্ট এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মো: সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো: মাহবুবুল হক রনি সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

​গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম ওরফে কালু নেত্রকোনা জেলার সদর থানার মদনপুর (মাইজপাড়া, রামচন্দ্র নগর মাঝের বাড়ী) এলাকার মৃত ফরেজ আলী মোস্তফা ও মোসা: লতিফা বেগমের ছেলে। পুলিশ জানায়, সিডিএমএস (CDMS) যাচাই করে তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রেকর্ড পাওয়া গেছে (এফআইআর নং-৪১, তারিখ: ২৩ জুন, ২০২৬), যার চার্জশিট গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে জমা দেওয়া হয়েছে।  

​উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ