শিরোনাম
◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২২, ০৫:২৮ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২২, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিত্যপণ্যের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি: সিপিডি

মিনহাজুল আবেদীন: [২] করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের মূল্য। ফলে সারাবিশ্বেই নিত্যপ্রয়োজনীয় পণ্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব, চাহিদা-জোগান সম্পর্কে সঠিক ধারণা না থাকাসহ একাধিক কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় কয়েকগুণ বেশি বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নিউজ বাংলা

[৩] রোববার (২০ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় এই অভিমত প্রকাশ করে গবেষণা সংস্থাটি। উত্তরাধিকার ৭১

[৪] আলোচনা সভায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আমরা বলছি সারা বিশ্বে পণ্যের দাম বাড়ছে, সে কারণে বাংলাদেশেও বাড়ছে। চাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম একবছর ধরে ওঠানামা করছে। তারপরও এসব পণ্যের দাম বিশ্ববাজারের চেয়েও অনেক বেশি। ডিবিসি টিভি

[৫] তিনি বলেন, বেশ কয়েকটি উন্নত দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি। কিন্তু বাংলাদেশের মানুষের বার্ষিক আয় সেসব দেশের তুলনায় অনেক কম।

[৬] থাইল্যান্ড, ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে চালের দাম বেশি জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, এসব দেশের তুলনায় বাংলাদেশে চাল বেশি উৎপাদন হয়। এছাড়া অনেক দেশের তুলনায় বাংলাদেশে ময়দার দাম অনেক বেশি। তেলের ক্ষেত্রে আমরা একই চিত্র দেখছি। দামের ফারাকটা অনেক বেশি। গরুর মাংসেও একই অবস্থা। চিনি, পেঁয়াজের মূল্যেও ঊর্ধ্বগতি। ইউরোপ, আমেরিকার বাজারের তুলনায় দাম কয়েকগুণ বেশি। জাগোনিউজ ২৪

[৭] সিপিডির প্রতিবেদনে বলা হয়, গুঁড়ো দুধের মূল্য ইউরোপের বাজারের তুলনায় বাংলাদেশে বেশি। কিন্তু দেখা গেছে তাদের মাসিক আয় আমাদের তুলনায় অনেক বেশি। দেশে ডিম প্রতি ডজন ১১০ টাকা হলেও আমেরিকায় ১০৩ ও মালেশিয়ায় ৮৫ টাকা।

[৮] তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কী ধরনের কৌশল নেওয়া যেতে পারে সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। আমরা দেখছি বিভিন্ন দেশ তেলের মজুত সমৃদ্ধ করার জন্য তেল সমৃদ্ধ দেশগুলোতে ধারণা দেয়া শুরু করেছে। আমাদেরও একইভাবে রির্জাভ করার উদ্যোগে নেওয়ার প্রয়োজন আছে।

  • সর্বশেষ