শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: খালেদা জিয়া তো মারা গেছেন বেশ আগে, যখন থেকে তিনি ‘নো হোয়ার’ হয়ে গেছেন

ফজলুল বারী: মেয়র জাহাঙ্গীর আলমের নানা ছবি পাঠাচ্ছেন অনেকে গোপনে ইনবক্সে! এসব তারা নিজেদের ওয়ালে পোস্ট করছেন না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ছবিও আছে। জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের মেয়র। তার ছবি কি মির্জা ফখরুলের সঙ্গে থাকবে? এতোদিন ক্ষমতার আশীর্বাদে থাকতে তার এ ছবিগুলো কেন আসেনি?

সমসাময়িক বিষয় নিয়ে থাকুন। আর ইনবক্স তা পাঠান, যা নিজের ওয়ালে দেবার সাহস রাখেন। সমসাময়িক বিষয়বস্তু হলো খালেদা জিয়া শেষ সময়। মঙ্গলবার তাকে নিয়ে দেশজুড়েই রেড এলার্ট ঘোষনা করা হয়েছে। ইনবক্সে অনেকে জানতে চাইছেন, খালেদা জিয়া কি মারা গেছেন? খালেদা জিয়া মারা গেলে তা লুকিয়ে ইনবক্সে জানতে হবে না। এটা গোপন থাকবেনা বা রাখা যাবে না। সরকারের কাছে তার আসল খবরটা আছে বলেই এভাবে রেড এলার্ট জারি করা হয়েছে। আইনমন্ত্রীও সুর পাল্টে বলেছেন, চেষ্টা করছি!

খালেদা জিয়া তো মারা গেছেন বেশ আগে। যখন থেকে তিনি নো হোয়ার হয়ে গেছেন। কিন্তু খালেদা জিয়াতো নো হোয়ার হয়ে যাবার চরিত্র ছিলেন না। রাজনীতির পাশা উল্টে নো হোয়ার হয়ে যাওয়ায় একজন বয়সী মানুষের মৃত্যুর আগে যেসব রোগ শরীরে বাসা বাঁধে, এর সবই এখন খালেদা জিয়ার সঙ্গী। মৃত্যুর এখন শুধু আনুষ্ঠনিক ঘোষণা বাকি। মির্জা ফখরুল বলেছেন, তার মানসিক শক্তি অটুট আছে। খালেদা জিয়ার এখনো বেঁচে থাকার কারণ তার মানসিক শক্তি।

[২] শেখ হাসিনাকে, আইনমন্ত্রীকে হুকুমের আসামী বানাবেন ডা. জাফরুল্লাহ! গ্রেনেড হামলার সময় তিনি কি বিদেশে ছিলেন? কোন বয়সে মানুষ কোন কারণে মারা যায় এটা যদি তিনি না জানেন, উনি কীসের ডাক্তার? সেই এরশাদ-খালেদার তাবেদারী দালালি করে চিকিৎসাখাতের কি উন্নতি তিনি করেছেন যে খালেদা জিয়াকে এভাবে দেশের সবচেয়ে দামি হাসপাতালে থেকেও এভাবে মরতে হচ্ছে?
লেখক : অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ