শিরোনাম
◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা ◈ এশিয়ার অধিকাংশ মুদ্রা দুর্বল, ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা ◈ যুদ্ধের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে ইরানি নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র ◈ দিল্লিতে ভয়াবহ ঘটনা: পচে যাওয়া মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনা, দেহের অংশ খেয়ে ফেলে কুকুরে ◈ টিসিবির ডিলারশিপ ফিরে পেতে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আটকালেন আন্দোলনকারীরা ◈ বাঁশের ৭ গুণ, যা শুধু গাছ নয় পরিবেশ ও মানুষের জীবনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে কাউন্সিলর প্রার্থী এডভোকেট রুবেল

জাহাঙ্গীর লিটন: [২] আসন্ন লক্ষ্মীপুর (সদর) পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য পৌরসভার মতো এ পৌরসভাতে বইছে নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। এ নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী এডভোকেট জিয়াউর রহমান রুবেল।

[৩] এলাকাবাসীরা জানান, ৭নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম এডভোকেট রুবেল।

[৪] তিনি খেটে খাওয়া অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব-দুঃখী মানুষের পাশে দাড়ান। এলাকার সর্বস্তরের ভোটারদের জনসমর্থনেও তিনি অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন।

[৫] এ প্রসঙ্গে এডভোকেট রুবেল বলনে, পৌরসভার ৭নং ওয়ার্ডের মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছি। এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিগণই আসলে সরাসরি জনগণের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে পারে।আর সে অনুভব থেকেই জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভা ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।

[৬] তিনি আরোও বলেন, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো। যা লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের জনগণের প্রাণের দাবি।

  • সর্বশেষ