শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও আইসিইউতে পেলে

স্পোর্টস ডেস্ক : ভালো নেই ফুটবলের রাজা। ইদানীং হাসপাতালেই বেশি সময় কাটছে তার। এই তো গত মঙ্গলবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছিলেন। কোটি ভক্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু তিন দিনও পার হলো না। আবারও হাসপাতালে যেতে হয়েছে তাকে। শুক্রবার ইএসপিএন ব্রাজিলের খবর, আবারও আইসিইউতে ভর্তি করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনবারের বিশ্বকাপজয়ীকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পেলের ঘনিষ্ঠ কেউই এ ব্যাপারে কিছু জানায়নি।

শুক্রবার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় সাও পাওলোর ওই হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া না গেলেও ইএসপিএন ব্রাজিলের খবর, পেলের অবস্থা স্থিতিশীল আছে। বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা পরিপূর্ণ রাখতেই আইসিইউতে নেওয়া হয়েছে ফুটবল কিংবদন্তিকে।

৮০ বছর বয়সী পেলেকে আগস্টের শেষ দিক থেকে হাসপাতালেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে। রুটিন চেকআপ ও শরীরের অবস্থা পর্যবেক্ষণে আগস্টের শেষ দিকে হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় তার কোলন টিউমার ধরা পড়ে। ৪ সেপ্টেম্বর সফল অস্ত্রোপচারও করেন। পরে আইসিইউয়ে নেওয়া হয়েছিল তাকে।

ব্রাজিলের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ঘিরে শঙ্কা জন্মালেও তার মেয়ে জানান, পেলে ভালো আছেন। কয়েকদিন আগে পেলে নিজেও জানান, শারীরিকভাবে তিনি এখন কতটা ভালো আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী রসিকতাও করেছিলেন। ফিটনেস অবস্থা বোঝাতে লিখেছিলেন, ‘এখনও ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত সময় খেলার মতো ফিট আছি।’

এই বার্তার পর বাড়িও ফিরেছিলেন পেলে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউয়ে ফুটবলের রাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়