শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক ঢাই মাছ

সাদেক আলী: রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় রাম হলাদারের জালে বড় আকৃতির এ মাছটি ধরা পড়ে।

পরে স্থানীয় মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে গেলে সেটির ওজন হয় ১১ কেজি। দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কেনেন।

স্থানীয়রা জানিয়েছ জানান, পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে মাঝে মধ্যে এর দেখা পাওয়া যায়।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানিয়েছেন, প্রতিদিনের মতো দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এ সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি কিনি। দেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছটি বিক্রির চেষ্টা করছি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ৩৮ হাজার টাকায় মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করে দিয়েছি। আরটিভি নিউজ

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত) জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝেমধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।

  • সর্বশেষ