শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১০ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফিগানিস্তানের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার বিষয়ে সতর্ক করলো জাতিসংঘ

সুমাইয়া মিতু: [২] জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈদেশিক লেনদেন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ১০ বিলিয়ন ডলার জব্দ হয়ে আছে। আল জাজিরা

[৩] বৃহস্পতিবার আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত দিবোরা লিয়নস নিরাপত্তা পরিষদের উদ্দেশে বলেন, দেশটির আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে জব্দকৃত অর্থ দেশে আনার উপায় বের করতে হবে। মূদ্রার মান কমে যাওয়া, খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়া, বেসরকারি ব্যাংকে অর্থের সংকটসহ বিভিন্ন আর্থ-সামাজিক সংকটের মধ্যে রয়েছে আফগানিস্তান। প্রশাসনের বেতন পরিশোধের উপাই নেই বলেও জানান তিনি।

[৪] তালিবানের সরকার গঠন এবং অর্থনৈতিক সচ্ছলতা আনতে কিছু সময় প্রয়োজন। লিয়নস জানান, অর্থের সুরক্ষা নিশ্চিত করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি পরিষদ গঠন করা হয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ