শিরোনাম
◈ এডিবির লোগো-পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল সংস্থাটি ◈ লং মার্চ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট (ভিডিও) ◈ যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ, দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ ◈ অশ্লীল গালি বা কটু ভাষা ব্যবহার মানেই অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস কর‌লো মার্কিন সি-১৭ পরিবহন বিমান ◈ পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির লং মার্চ, জনসমুদ্র দিল্লিতে (ভিডিও) ◈ কম দামে জনপ্রিয় ভারত থেকে আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর মিসর-সৌদির নামে বিক্রি! ◈ ভুয়া করোনা রিপোর্ট কেলেঙ্কারির সেই সাহেদ ফের গ্রেপ্তার ◈ দুবাই কারাগারে বেনজীর: বাংলাদেশে ফেরাতে রাজি, প্রত্যর্পণের আগে সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ◈ প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ-হত্যা মামলা

খালিদ আহমেদ: [২] রাজধানীর গুলশানে রহস্যজনকভাবে মারা যাওয়া মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদি হয়ে এই মামলা দায়ের করেন। নিউজ ২৪ চ্যানেল

[৩] মামলার অন্য আসামীরা হলেন, আনভীরের বাবা বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা, শারমীন, সাইফা রহমান মীম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহীম আহমেদ রিপন।

[৪] আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

[৫] মামলার বাদী নুসরাত জাহান তানিয়া জানান, আনভীরসহ মোট ৮ জনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩০২/৩৪ এবং ধর্ষণের মামলা সেকশন ৯/১ এবং ৯/২ এ দায়ের করা হয়েছে। আরটিভি

[৬] এর আগে গত ১৮ আগস্ট মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

[৭] গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রæপের এমডি সায়েম সোবহানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়