শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে অবৈধ প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করার দায়ে ৪ প্রবাসী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদিআরবের রাজধানী রিয়াদে অবৈধ প্রবাসীদের থেকে টাকা আদায় করা এবং তাদের থেকে টাকা নিয়ে দেশের বাইরে অবৈধ পন্থানুসরণ করে টাকা পাঠানোর অপরাধে ৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদিআরব পুলিশ।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশ বিভাগ এর মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস জানান, গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২জন ইজিপশিয়ান, ১জন সুদানিজ, এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছে ।

[৪] তারা বিভিন্ন কৌশলে সৌদি আরবে অবস্থিত অবৈধ প্রবাসীদের নিকট হতে মোটা অংকের টাকা সংগ্রহ করতো এবং সেই টাকা সৌদি আরবের বাইরে অবৈধ উপায়ে পাঠানোর ব্যবস্থা করতো।

[৫] গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা ৩ লাখ ৪৯ হাজার ৭৪৭ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

[৬] রিয়াদ পুলিশ মুখপাত্র জানান, গ্রেপ্তারকৃতদের আইনের আওতাভুক্ত করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়