আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে: বৈশ্বিক করোনা মহামারি কারণে দেড় বছর বিদেশিদের জন্য ওমরাহ হজ পালন বন্ধ রাখে সৌদি আরব সরকার ।
[৩] আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায়, নতুন করে বিদেশিদের ওমরাহ চালুর ঘোষণা দেওয়ার পর রবিবার প্রথমবারের মতো সৌদি আরব পৌঁছেছে বিদেশি ওমরাহ্ পালন করতে আসা প্রথম দল।
[৪] বিমানবন্দরে পৌঁছার পর বিদেশি ওমরাহ হজ পালকারী দলটিকে গোলাপফুল, জমজমের পানি ও খেজুর দিয়ে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ।
[৫] সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল ফাতাহ বিন সুলাইমান মাশাত বলেন, বিদেশি ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ সেবা দিতে সংশ্লিষ্ট সৌদি প্রতিষ্ঠানগুলো প্রস্তুত। অবশ্যই নিজ দেশ থেকে টিকা নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে সৌদিআরব সরকার । সৌদি আরবে পৌঁছার পর নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
[৬] ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের জন্য মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকার অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ । এ ছাড়া নিজ দেশ থেকে অন্য যে কোনো প্রতিষ্ঠানের টিকা নিয়ে ওমরাহ করতে আসলে আবেদনের সঙ্গে সেই টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। সম্পাদনা: জেরিন আহমেদ