শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার ◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

য‌শোর‌ শিক্ষা‌বো‌র্ডে ১৪ লাখ শিক্ষার্থীর জন্য তৈরি হ‌চ্ছে অনলাইন প্রোফাইল

র‌হিদুল খান : অনলাইন ‘স্টুডেন্ট প্রোফাইল’ নামে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সব তথ্য এতে আপলোড করা হবে। শুরুতেই ১৪ লাখ শিক্ষার্থী এই সফটওয়্যারের আওতায় আসবে। গত ১৮ জুলাই এ প্রোফাইলের যাত্রা শুরু হয়েছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রোফাইলটির দুটি দিক রয়েছে। একদিকে বোর্ড থেকে শিক্ষার্থীর সব অর্জন, যেমন সব নিবন্ধন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, রেজাল্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ পিডিএফ আকারে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর আইডির বিপরীতে আপলোড হবে, যা শিক্ষার্থীরা সারা জীবন ব্যবহার করতে পারবে। সনদ হারানোর কোন ভয় থাকবে না, বহনের কোনো ঝুঁকি থাকবে না বা শ্রমের প্রয়োজন হবে না।

যেকোন সময় আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে প্রিন্ট দিয়ে নিতে পারবে। উচ্চশিক্ষা বা চাকরির আবেদন অনলাইনে করার ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে লিংক দিলেই প্রয়োজনীয় তথ্য দ্বারা আবেদন ফরম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।

এছাড়াও পার্সোনাল ইনফরমেশনে শিক্ষার্থী ব্যক্তিগত কোন অর্জন তার অপশনে অপলোড করতে পারবে। স্কুলের সব তথ্য, যেমন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময়ে প্রাইমারি সনদ, জন্মসনদ, টিকা কার্ড (যদি থাকে), বাবা-মা’র এনআইডি, প্রতিবছরের ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, সহপাঠ কার্যক্রমের বিবরণ, কৃতিত্বপূর্ণ কাজ, সমাজসেবামূলক কাজ প্রভৃতির বিবরণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিয়ত আপলোড করবে।

প্রতি দুই-তিন বছর অন্তর সদ্য তোলা ছবি আপলোড করবে (পুরাতন ছবিও সংরক্ষিত থাকবে)। ফলে প্রবীণ বয়সেও তার সারাজীবনের তথ্য, ছবি প্রভৃতি সে অনলাইনে বহন করবে এবং যখন ইচ্ছা তখনই ওপেন করে দেখতে পারবে। সহপাঠীরা কোথায় কেমন আছে, তা নাম বা আইডি দিয়ে সার্চ করে পেয়ে যাবে। পারস্পরিক কনভার্সেশন করতে পারবে, তথ্য বা ডকুমেন্টস আদান প্রদান করতে পারবে। বোর্ডও যেকোন সময় সার্চ করে যে কারো বর্তমান অবস্থান জানতে পারবে। এই অনলাইনেই তাকে আমন্ত্রণপত্র বা জরুরি কোনো পত্র, অভিনন্দন কার্ড প্রভৃতি পাঠাতে পারবে।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসায় প্রভৃতি বিষয়ে সহজে জরিপ করতে পারবে। শিক্ষার্থী বোর্ড ও মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই প্রোফাইল থেকেই সার্চ করতে পারবে। বোর্ডে নাম-বয়স সংশোধনসহ যেকোন আবেদন এই অপশন থেকেই করতে পারবে। এটি হবে শিক্ষার্থীদের জন্য একটি সুপার বায়োডাটা আর বোর্ডের জন্য একটি অনলাইন তথ্যভান্ডার। শিক্ষার্থীরা সারাজীবন বোর্ডের সঙ্গে বোর্ডের তত্ত্বাবধানে যুক্ত থাকবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন চেয়ারম্যান হিসেবে যোগদানের পরে অনলাইন স্টুডেন্ট প্রোফাইল চালুর উদ্যোগ নেন। তারপর বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বোর্ড চেয়ারম্যান জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে তথ্য আপলোড করতে নোটিশ দেয়া হয়েছে।

আপলোডের কাজও দ্রুত চলছে। তিনি বলেন, সফটওয়্যারটি তৈরি করেন বোর্ডের সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন, তদারক করেন কলেজ পরিদর্শক এম রাব্বানী ও উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন।

 

  • সর্বশেষ