শিরোনাম
◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার!

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্র‍্যাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে কাজ করছে: স্পিকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ট্র‍্যাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা ২০১৬ সাল থেকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য প্রতিভাবান নারী-মা-বোনেরা ছড়িয়ে আছেন, তাদের ক্ষমতায়নে কাজ করার উদ্দেশ্যে এ অলাভজনক সংগঠনটি কাজ শুরু করেছিল। সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ জরুরি। এজন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

[৩] ট্র‍্যাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা আয়োজিত 'মিন্সট্রুয়াল হেলথ এওয়্যারনেস উইক' উপলক্ষে সপ্তাব্যাপী আয়োজিত অনলাইন ইভেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার এসব কথা বলেন।

[৪] স্পিকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য টয়লেট স্থাপনসহ যুগোপযোগী আরো উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রমের সাথে সকলকে সংযুক্ত হতে হবে। নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

[৫] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়। ভ্রমণকন্যা নারীস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এ পর্যন্ত সারা বাংলাদেশের ১০২টি প্রতিষ্ঠানের প্রায় ৫২হাজার শিক্ষার্থীদের মাঝে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।

[৬] তিনি বলেন, এ উদ্যোগের ফলে নারীদের স্বাস্থ্য সুরক্ষামূলক জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে ২২ থেকে ২৮ মে 'মিন্সট্রুয়াল হেলথ এওয়্যারনেস উইক' উপলক্ষে অনলাইন ইভেন্ট আয়োজন একটি কার্যকর পদক্ষেপ।

[৭] ডা. সাকিয়া হক ও ডা. মানসী সাহার সঞ্চালনায় রাজধানী ঢাকায় এ ভার্চুয়াল অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে চৌ ইউ জি, যুক্তরাষ্ট্র থেকে ডা. এবরে আজুমাহ, নাইজেরিয়া থেকে ডা. অপিয়েমি আদেমি, আইরিস যোলান্তিমা, ভারত থেকে নামিতা ক্রুল ও দক্ষিণ আফ্রিকা থেকে নোকুজোলা ওয়ান্দে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ