শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে নিখোঁজের একদিন পর নদীতে ঝাঁপ দেয়া যুবকের লাশ উদ্ধার

ফজলুল হক:[২] গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে নিখোঁজের একদিন পর নদীতে ঝাঁপ দেয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত হলেন, গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকার হবি উল্লাহর ছেলে নাহিদ হোসেন (২৭)।

[৩] জানা গেছে, উপজেলার শিমুলতলী কালিয়াকৈর বাজার এলাকায় নিউ প্রত্যয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে বুধবার সকালে ওই যুবক ভবনের ছাদ থেকে লাফিয়ে পাশে তুরাগ নদীর তীরে যান।

[৪] খবর পেয়ে ওই কেন্দ্রের লোকজন ওই নদীর তীরে দৌড়ে গেলে যুবক ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এরপরই তিনি নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা যায়নি।

[৫] পরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী তুরাগ নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।কালিয়াকৈর থানার এসআই আবুল কালাম জানান, নিখোঁজের একদিন পর তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের লোকজন কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়