শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : টেলিকম এশিয়া স্পোর্টসকে উদ্ধৃত করে একাধিক সূত্র জানিয়েছে, টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সা‌থে একসঙ্গে লাহোর থেকে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করেছে।

বর্তমানে অস্ট্রেলিয়া দল লাহোরে অবস্থান করছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এই সিরিজ শুরু হচ্ছে আজ, আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে "দ্বৈত মানদণ্ড" প্রয়োগের অভিযোগ তোলেন এবং বলেন, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের সঙ্গে "অন্যায় আচরণ" করা হয়েছে।

গত সপ্তাহে নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন এবং জানান, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল অথবা পরবর্তী সোমবার। টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী একদিকে বাংলাদেশকে সমর্থনের পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেও, অন্যদিকে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শও দিয়েছেন।

Advertisement

একই প্রতিবেদনে আরও বলা হয়, "নাকভি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সামরিক বাহিনীর শীর্ষ মহলের পরামর্শ নিয়েই সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি ও রমিজ রাজাকে সঙ্গে বৈঠক করেন। 

সূত্রের বরাতে জানানো হয়েছে, দুই সাবেক বোর্ড প্রধানই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন, যেখানে পাকিস্তানের সব বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা এবং বিশেষভাবে "ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার" পরামর্শও দিয়েছেন।

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে।

  • সর্বশেষ