শিরোনাম
◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদ্দামের পাশে পুলিশের কান্নার ছবিটি নিয়ে যা জানা গেলো

যশোর কারাগারে বন্দি থাকা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী গৃহবধূ কানিজ সুবর্ণা ও তার নয় মাস বয়সী শিশুসন্তানের বাগেরহাটের এক গ্রামে সম্প্রতি মৃত্যু হয়েছে। মৃত লাশের সঙ্গে শেষ দেখার সুযোগ করে দিতে মৃত স্ত্রী ও সন্তানকে জেলগেটে নিয়ে আসা হলে তা অনলাইনে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পাশে কয়েকজন পুলিশ সদস্য কান্নায় চোখ লুকাচ্ছেন এরূপ কথিত দৃশ্য প্রদর্শিত হয়েছে। ছবিটি আসল দাবি করে অনলাইনে নানা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পাশে কয়েকজন পুলিশ সদস্য কান্নায় চোখ লুকাচ্ছেন দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের ভিন্ন একটি ছবি ব্যবহার করে আলোচিত ছবি বানানো হয়েছে।    

দাবিটির বিষয়ে অনুসন্ধানে এরূপ অবস্থায় আর কোনো দৃশ্য বা ভিডিও পাওয়া যায়নি। ছবিটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে পুলিশ সদস্য ও সাদ্দামের অঙ্গভঙ্গি ও গঠনেও খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টে লক্ষ্য করা যায়।

ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্ট, ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা সিংহভাগ বলে জানা গেছে। 

পরবর্তী অনুসন্ধানে সাংবাদিক, কলামলেখক শরীফুল হাসানের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে কয়েকটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার একটিতে একটি কক্ষে পিছমোড়া অবস্থায় সাদ্দামকে কয়েকজন পুলিশ সদস্য ধরে আছে এমন দৃশ্য দেখা যায়। উক্ত ছবির দৃশ্যে সাদ্দামের পোশাক, পাশের পুলিশ ও পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আলোচিত ছবির এসব উপাদানের মিল পাওয়া যায়।

অর্থাৎ, জুয়েল হাসান সাদ্দামের ভিন্ন এক ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ছবি তৈরি করা হয়েছে।

সুতরাং, ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পাশে কয়েকজন পুলিশ সদস্য কান্নায় চোখ লুকাচ্ছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়