শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার ◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাওয়ালের ছয় রোজা যেভাবে রাখব

মুফতি তাজুল ইসলাম: মাহে রমজানের রোজার কমতি পুণ্যকে পূর্ণ করতেই শাওয়ালের ছয়টি রোজা। শাওয়ালের ছয়টি রোজার মাধ্যমে রমজানের রোজা আদায়ের তাওফিকের শুকরিয়াও আদায় করা হয়। যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য একটি নেক আমলের তাওফিক দেন। সুতরাং এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ারও লক্ষণ। রাসুলুল্লাহ (সা.) নিজে এই রোজা রাখতেন এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখার নির্দেশ দিতেন। হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল।’ (মুসলিম : ২/৮২২)। সূত্র: কালের কণ্ঠ

রমজানের ৩০টি রোজার সঙ্গে শাওয়ালের ছয়টি রোজা যুক্ত হলে মোট রোজার সংখ্যা হয় ৩৬। আর প্রতিটি পুণ্যের জন্য ১০ গুণ পুরস্কারের কথা উল্লেখ রয়েছে কোরআনুল কারিমে। তাহলে ৩৬টি রোজার ১০ গুণ হলে ৩৬০টি রোজার সমান (এটি পুরস্কারের দিক থেকে)। অর্থাৎ সারা বছর রোজার সমান সওয়াব হবে। হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এই হলো এক বছরের রোজা।’ (নাসায়ি : ২/১৬২)

সুরা আনআমের ১৬০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি একটি সৎকাজ করল, সে ১০ গুণ সওয়াব পাবে। এ হিসাবে যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখল, সে ১০ মাস রোজা রাখার সওয়াব পাবে। আর ছয়টি রোজার ১০ গুণ ৬০ দিন। অর্থাৎ দুই মাস। আর এই দুই মাস মিলে ১২ মাস রোজার সওয়াব। হজরত উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসুল, আমি কি সারা বছর রোজা রাখতে পারব?’ রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে। কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজান-পরবর্তী শাওয়ালের ছয়টি রোজা রাখো, তাতেই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে।’ (তিরমিজি : ১/১৫৭)

শাওয়ালের ছয়টি রোজা নারী-পুরুষ সবার জন্যই সুন্নত। মাসের শুরু-শেষ কিংবা মাঝামাঝি সব সময়ই রাখা যায় এই রোজাগুলো। একনাগাড়ে অথবা মাঝে ফাঁক রেখে পৃথকভাবেও রাখা যায়। শাওয়াল মাসে শুরু করে শাওয়াল মাসে শেষ করলেই হলো। তবে ঈদুল ফিতরের পর শাওয়ালের প্রথম দিকে একসঙ্গে ছয়টি রোজা রাখাই উত্তম।

লেখক : ইসলামী চিন্তাবিদ

  • সর্বশেষ