শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ চূড়ান্ত

মাহিন সরকার: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের শেষভাগে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের তথ্য নিশ্চিত করেছে সেই সিরিজে থাকবে শুধু টি-টোয়েন্টি।

[৩] টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অক্টোবরে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। প্রায় একই সময়ে অস্ট্রেলিয়া সফর চূড়ান্ত হওয়ায় প্রশ্ন উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে কিনা বাংলাদেশ।

[৪] এখনো সূচি চূড়ান্ত না হলেও সফর হবে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

[৫] তিনি বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই খেলাগুলো ভবিষ্যৎ সফর পরিকল্পনায় ধরা আছে। দিন-তারিখ এখনো নিশ্চিত হয়নি। এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরকারী দলের সঙ্গে যোগাযোগ করছে। হয়তো যে কোনো একটা সময় আমরা এসব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মতো অবস্থায় আসব।

[৬] ২০২০ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাস প্রকোপে সেটি হয়নি। বিশ্বকাপের আগে সুযোগ হওয়ায় টি-টোয়েন্টি সিরিজটা খেলে ফেলা হচ্ছে সেই সময়ে। বিসিবি প্রধান নির্বাহীর মতে, বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য এটি একটি ভালো সুযোগ।

  • সর্বশেষ