শিরোনাম
◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহিদা সুলতানার কবিতা: ভালোবাসা না পেলে বাড়ীর বিড়ালও চলে যায়

ভালোবাসা না পেলে

বাড়ির বেড়ালও চলে যায়

অন্য দিনের সন্ধানে

নক্ষত্রের ময়দানে, বিপন্ন অভিমানে-

মানুষ তো বহুদূর!

আমাকে বেসেছে ভালো

শুধু রাতের আকাশ,

ভোরের দোয়েল পাখি কাদা মাখা মাঠ,

ভাট ফুলে বসা ভোর,

তোমরা বাসোনি কোনদিন!

তাই এইসব বিরস দিনের গান শেষ হলে

ঘুমাবো আবার, নির্ভার নিশ্চিন্তে

কোন এক পূর্ণিমা রাতে

কপোতাক্ষের তীরঘেঁষা ঘন আকন্দ ফুলের বনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়