শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কন্ট্রোল রুমের ১২ জনসহ ১৬৫ ফায়ার ফাইটার কোভিড-১৯ এ শনাক্ত

সুজন কৈরী : [২] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের  ১২ জনসহ ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ এ শনাক্ত।

[৩] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আক্রান্তদের ৯ জনকে হোম কোয়ারেনটাইনে এবং ৭৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

[৪] ফায়ার সার্ভিস জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ২১ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৩০ জন অধিদফতরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডি.ই.পি.জেড ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ৬ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের, ৫ জন সিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), ১ জন কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন টঙ্গি ফায়ার স্টেশনের, ৫ জন ফুলপুর ফায়ার স্টেশনের, ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), ১ জন রংপুর কন্ট্রোল রুমের, ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের কর্মী। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল (নারায়ণগঞ্জ) সহ বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

[৫] করোনা আক্রান্তদের সকলেই ভালো আছেন। এদের মধ্যে ৮৪ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ