শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকের করোনা ইউনিটসহ সারাদেশে ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩৭ জনের

মাজহরুল ইসলাম : [২] ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শনিবার বিকেল ৪টা থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত  ২২ জন মারা গেছেন। এ নিয়ে মে মাসে ঢামেকের করোনা ইউনিটে ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

[৩] এছাড়াও দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে চাঁদপুরে ৩ জন, ফেনীতে ২ জন, মাদারীপুরে ১ জন, বরিশালে ৩ জন, পিরোজপুরে ১ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, কিশোরগঞ্জে ১ জন, যশোরে ১ জন ও দিনাজপুরের ১ জন মারা যান। এদের মধ্যে অনেকের করোনা পরীক্ষা করা হলেও ফলাফল পাওয়ার আগেই মারা গেছেন। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ হচ্ছে, রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

[৪] ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন জানান, মৃতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৫৫), রাজধানীর খিলগাঁওয়ের ইমদাদুল হক (৬০) এবং নোয়াখালী বেগমগঞ্জের জসিম উদ্দিনের (৪৫) করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, রাজধানীর বাড্ডা এলাকার তাসলিমা  (৪০), গাজীপুরের লুৎফুর রহমান (৫৫), দক্ষিণ কেরাণীগঞ্জের আমীর হোসেন (৫৪), ময়মনসিংহের বেবী আকতার (৩৬), রাজধানীর শ্যামপুর এলাকার দিলীপ সাহা (৬৮), কতোয়ালীর খাজা মুনসুর (৮৫), কদমতলী এলাকার আনোয়ার হোসেন (৮৩), দারুসসালামের রাহিমা (৬৫) ও রাহিমা (৬৫), শ্যামপুরের স্বপন (৩২), পল্লবীর সেতারা কবীর (৬৫),  সূত্রাপুরের মিলন (৫০), রাজধানীর শাহবাগ এলাকার রেশমা (৩০), আবুল খায়ের (৬৫), ফেনীর সিরাজুল ইসলাম (৭০), নারায়ণগঞ্জ সদরের মনিরুজ্জামান (৪৮), কুমিল্লা চান্দিনার শারমিন ইসলাম (৩২), বরিশালের সুভাষ (৫৫), জামালপুরের রোজীনা (১৮), নোয়াখালী বেগমগঞ্জের নাবীর হোসেন (৬৫)। বাংলাদেশপ্রতিদিন, কালেরকন্ঠ, নয়াদিগন্ত, ডেইলিক্যাম্পস

  • সর্বশেষ