শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করলো চীন

ইয়াসিন আরাফাত : [২] চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন এবং ভারত দুই দেশই তাদের মধ্যেকার সমস্যা সমাধানে সক্ষম। এনডি টিভি, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

[৩] ভারত-চীন সীমান্তে চলমান সমস্যা নিরসনে গত বুধবারই হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে ভারত এবং চীনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেন। টুইট বার্তায় ট্রাম্প লেখেন, "আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে আমেরিকা তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশি করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আপনাদের ধন্যবাদ!"

[৪] এই প্রস্তাবের পরেই নিজেদের অবস্থান পরিষ্কার করতে মুখ খোলে চীন। মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক পরিস্থিতির সমাধানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না দু'দেশ।

[৫] ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, চীন ও ভারতের মধ্যে আমাদের সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করতে নির্দিষ্ট পদ্ধতি এবং যোগাযোগের ব্যাবস্থা রয়েছে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে হওয়া সমস্যাগুলোর যথাযথভাবে সমাধান করতে সক্ষম। এবিষয়ে আমাদের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও দরকার নেই।

[৬] এদিকে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয় , চীনের সঙ্গে তাদের মতবিরোধের মধ্যস্থতায় আমেরিকার সাহায্যের কোনও প্রয়োজন নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, কূটনৈতিক স্তরে দিল্লি ও বেজিং আলোচনা চালাচ্ছে। পাশাপাশি সামরিক স্তরে উত্তেজনা কমাতে আলোচনা করছে দুই দেশের বাহিনী। সীমান্তে শান্তি ও স্থিতি বজায়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই দুই প্রতিবেশি দেশ।

[৭] কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই পার্থক্যের ছায়া যাতে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে না পড়ে, পারস্পরিক বোঝাপড়া যাতে নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে এই মতপার্থক্য মিটিয়ে ফেলা সম্ভব হবে।

[৮] জানা গেছে, ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সম্প্রতি সেই সীমান্ত এলাকাতে ভারতীয় টহলদারী দলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন সেনা সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনের সেনা সদস্যরা। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারত-চীন সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে চীনের সেনাবাহিনী। এর পর থেকেই এই দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ