শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর শেখেরখীলে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : [২] চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে শওকত আলম চৌধুরী (৩২) নামে একজনের মৃত্যু হয়ে চট্টগ্রামে হাসপাতালে। সে শেখেরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের মোশারফ আলী সিকদার বাড়ির মৃত আমানী আলম চৌধুরীর প্রথম পুত্র এবং শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আহমদ চৌধুরীর জামাতা। গতকাল বুধবার বিকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের গঠিত বিশেষ টিম ইসলামী ফাইন্ডেশনের তত্বাবধানে স্থানীয় মসজিদে জানাযা শেষে দাফন করা হয়।

[৩] জানা যায় সে চট্টগ্রামে রসুলবাগ আবাসিক এলাকায় অবস্থান করেন এবং ইপিজেট এলাকায় একটি কোম্পানীতে কাজ করেন । বিগত ১০দিন থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন আজ বুধবার সকালে মৃত্যুবরণ করলে বিকালে বাঁশখালীর শেখেরখীলে নিয়ে আসা হয় পরে সামাজিক দুরত্ব বজায় রেখে জানাযা শেষে দাফন করা হয় বলে জানান শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার। এর আগে ২০ এপ্রিল সাধনপুরের বৈলগাওতে এক মহিলা এবং ১৮ মে বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড়ে আকতার হোসেন (৪২) নামে একজন মারা যায় অ ঐ বাড়ির তিন জন এখন করোনা পজেটিভ সহ বাঁশখালী ২৫জন রোগী হোম কোয়াইন্টানে রয়েছে ।

[৪] এদিকে বাঁশখালী প্রশাসন কর্তৃক গত ১৭ এপ্রিল থেকে করা লকডাউন না মানার অভিযোগ রয়েছে। ঈদের সময় বিন্দুমাত্র সামাজিক দুরত্ব কিংবা লকডাউন মানা হয়নি। এর পরিনাম দিন দিন ভয়াবহ হলেও সাধারন জনগন নিয়মনীতি মানতে নারাজ বলে অভিযোগ প্রশাসনের।
বাঁশখালীর প্রথম করোনা রোগী ছিলেন বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডা: আসিফুল হক ১৪ এপ্রিল রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে করোনা পজেটিভ আসে। এর পর গত ২৪ এপ্রিল শুক্রবার ডা: আসিফুল হক সুস্থ হয়ে চট্টগ্রাম শহরস্থ বাসায় ফিরেন এবং ১০ মে থেকে তিনি পুনরায় স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ।

[৫] এ ব্যাপারে বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডা: সওগাতুল ইসলাম বলেন আজকের দিন পর্যন্ত বাঁশখালীতে ২৫ জন করোনা পজেটিভ, তার মধ্যে ইতিমধ্যে ১০ জন সুস্থ হয়ে উঠেছে। পৌরসভায় ১ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে । আমাদের হাসপাতালের মাধ্যমে যারা চিকিৎসা নেয় আমরা তাদের হিসাব রাখি অন্য ভাবে চিকিৎসা নিলে তাদের আমরা এ হিসাবে ক্রেন্ট করতে পারিনা বলে তিনি জানান । এছাড়া তিনি নিয়ম মেনে ঔষধ সেবন থেকে শুরু করে হোম কোয়াইন্টানে থাকলে অবশ্যই সুস্থ হওয়া যায় বলে তিনি জানান

  • সর্বশেষ