রায়হান রাজীব : [২] এ সংগীতশিল্পী আরও বলেন, করোনা পৃথিবীর যান্ত্রিকতাকে, ব্যস্ততাকে থামিয়ে দিয়ে যেমন গৃহবন্দি করেছে, মানুষও তেমনি করে শিখে গেছে বাঁচতে। প্রত্যেক মানুষ বাঁচতে চায় এ সত্যটা সবচেয়ে বড় অস্ত্র।
[৩] যেকোনও কিছুর শেষ মানেই নতুন একটা শুরু। এই শুরুটা কেমন করে করছি তার ওপর জীবনের অনেক কিছুই নির্ভর করে। প্রথমত সাবধানতার সঙ্গে একটু একটু করে এগিয়ে যাওয়া। পুরো বিশ্বই এখন আর ভয়ের জায়গাতে নেই। যেভাবেই হোক না কেন কাজকর্ম শুরু করেছে।
[৪] তিনি বলেন, এমুহূর্তে মানুষের সবচেয়ে বড় সমস্যা জীবিকা। দিনশেষে তিনবেলার পেটের দায়কে কেউ উপেক্ষা করতে পারে না। একটা সমাধানের নিমিত্তে চাকা চলবেই। সেই ভরসার চাকাকে আমরা কতটা মানবিকভাবে চালানোর চেষ্টা করছি তা-ই বিবেচ্য বিষয়।
[৫] পাশাপাশি সামাজিকতায় আমাদের অনেক বেশি মানবিক হতে হবে। প্রকৃতিকে বাঁচাতে আরও রক্ষণশীল হতে হবে। আমাদের বাক্সবন্দি মানসিকতাকে ছেড়ে বাক্স খুলতে হবে, নতুন কিছুর প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে।
[৬] আশার আলোটা জ্বেলেই সামনের দিকে আগাতে হবে। মানসিক চাপ কমাতে আমাদের মোটিভিশনে মনোনিবেশ করতে হবে। পরিবারের সঙ্গে বসবাসে বোঝাপড়ায় উদাসীন হওয়া যাবে না।
[৭] ফাহমিদা নবী বলেন, ভালো থাকার জন্য হাসি-খুশি থাকতে হবে এবং সর্বোপরি খুব অল্পে তুষ্ট থাকতে হবে।