সুজন কৈরী : [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৬ জন পুলিশ সদস্য শনাক্ত হয়েছেন।
[৩] মঙ্গলবার বিকেল পর্যন্ত সারাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৪৯। সোমবার ছিল ২ হাজার ৬২১। রোববার ছিল ২ হাজার ৫৫৭।
[৪] বুধবার বিকেল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬৬ জন পুলিশ সদস্য। মারা গেছেন ৯ জন।
[৫] সর্বশেষ আপডেট অনুযায়ী বুধবার বিকেলে সংশ্লিষ্টরা জানান, শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন ১ হাজার ২২৫ জন। যার সংখ্যা মঙ্গলবার ছিল ১ হাজার ৯৫ জন। যাদের অধিকাংশই মাঠপর্যায়ে কাজ করেন।
[৭] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা পজেটিভ পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয়সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালেও করোনা পজেটিভ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।