শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোহলির সাথে তুলনা নয়, নিজেকে আলাদা মানতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : [২] ব্যাটিংয়ের ধরণ আর পারফরম্যান্স বিবেচনায় অনেকেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সাথে পাকিস্তানি তারকা ব্যাটসম্যান বাবর আজমের তুলনা করে থাকেন। তবে বাবর আজম নিজে এমন তুলনার পক্ষে নন বরং নিজেদের আলাদা ঘরানার ব্যাটসম্যান হিসেবেই দেখেন। সূত্র : ক্রিকেট নাইন্টি সেভেন

[৩] আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে কোহলির ব্যাটিং গড় ৫০ এর বেশি। কম যান না বাবর আজমও, ওয়ানডে, টি-টোয়েন্টিতে গড়টা ৫০ এর বেশি, টেস্টে অবশ্য ৪৫.১২। তবে নিঃসন্দেহে দুর্দান্ত ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্য দেখান তা বলার অপেক্ষা রাখে না। সূত্র : ক্রিক সার্কেল

[৪] ধারাবাহিকভাবে রান করার পাশাপাশি পাকিস্তানি এই ব্যাটসম্যানের মানসিকতা, শটের ধরণে ছাপ আছে কোহলির। এ নিয়ে বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ দুজনের মধ্যে তুলনাও করেছেন। যা আবার পছন্দ নয় বাবরের।

[৫] পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই প্রসঙ্গে বাবর বলেন, আমি মনে করি আমাদের তুলনা না করাই ভালো। সে ভিন্ন ধরণের একজন ক্রিকেটার আমি আরেক ধরণের ক্রিকেটার। আমি কেবল ভালো ব্যাটিং করার চেষ্টা করছি আর প্রতি ম্যাচেই দলের জয়ে অবদান রাখতে চাচ্ছি।

[৬] করোনার প্রভাবে আপাতত স্থগিত ক্রিকেট, পরিস্থিতি স্বাভাবিক হয়ে খেলা ফিরলেও সেটা দর্শকবিহীন শূন্য গ্যালারিতে মাঠে গড়ানোর সম্ভাবনাই বেশি। দর্শকবিহীন মাঠে খেলাটা কঠিন বলে সাম্প্রতিক সময়ে মত দিচ্ছে বিভিন্ন তারকারা। তবে লম্বা সময় ধরে ঘরের মাঠে খেলা থেকে বিরত থাকতে হয়েছে বলে পাকিস্তানি খেলোয়াড়েরা সেটা আগে থেকেই জানেন বলে মনে করেন বাবর আজম।

  • সর্বশেষ