শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ টি অবৈধ ড্রেজার ধ্বংস, থানায় মামলা

কামাল হোসেন : [২] এ ছাড়া মঙ্গলবার বিকালে গোয়ালন্দ ঘাট থানায় অবৈধ ড্রেজিং ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক বাকপ্রতিবন্ধী ক্ষতিগ্রস্থের স্ত্রী।

[৩] গত রোববার (৩ মে) সংবাদমাধ্যমে “গোয়ালন্দে অবৈধ ড্রেজিংয়ে মাটি উত্তোলনের মহোৎসব, উপজেলা প্রশাসন বলছে কোথাও কোনো ড্রেজিং মেশিন চলছে না ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় ও স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপার সৃষ্টি হয়। এরপর সোমবার ও মঙ্গলবার স্থানীয় প্রশাসন মরা পদ্মা নদীর দৌলতদিয়া ক্যানাল ঘাট থেকে উজানচর কামারডাঙ্গী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৩০ টি ড্রেজার মেশিন সহ অন্যান্য যন্ত্রাংশ ধ্বংস এবং জব্দ করে।

[৪] এদিকে মঙ্গলবার বিকালে অবৈধ ড্রেজিং চক্রের মধ্যে ৮জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক বাকপ্রতিবন্ধী মো. মজিবর মন্ডলের স্ত্রী মোছা. নাছিমা বেগম। আসামীরা হলেন, সালাম (৪৫), সুমন (৪০), উম্বার কাজী (৬০), গিয়াস (৪০), কুদ্দুস মাঝি (৬০), সোরাপ (৬৫), সহিদ (৪৫), মো. রবিউল (৩০)সহ অজ্ঞাত ৪/৫ জন।

[৫] মামলায় তিনি অভিযোগ করেন দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রবিউল্লাহ ব্যাপারী পাড়া এলাকায় নদীর তীরবর্তী তাদের অন্তত ৫বিঘা ফসলি জমি অবৈধ ড্রেজিংয়ের কারণে নদীতে বিলীন হয়ে গেছে। এতে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ নিয়ে তাদের বাঁধা দিতে আসলে ড্রেজার মালিক ও তাদের লোকজন আমাদেরকে প্রাণে মেরে ফেলাসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়।

[৬] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নাছিমা বেগমদের জমি যে ড্রেজারের কারণে নদীতে বিলিন হয়েছে আমরা অভিযান চালিয়ে ইতিমধ্যে সেখানকার দুটি ড্রেজার জব্দ করেছি। এ ছাড়া এজাহার ভূক্ত আসামীদের দ্রæত আটক করে আইনের আওতায় আনা হবে।

[৭] গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়